পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জনের স্লোগান নিয়ে বিশ্ব ভ্রমণে নেমেছেন ভারতীয় তরুণ রোহন আগরওয়াল। মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা রোহন নেপাল ভ্রমণ শেষে এসেছেন বাংলাদেশে। বৃহস্পতিবার বিকালে নাটোরে এসে পৌঁছান তিনি।রোহান প্রথমে জেলা পরিষদ, পরে স্টেশন বাজার হয়ে পৌরসভায় যান। পথে অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল তিনি নাটোরের বিভিন্ন ঐতিহ্য ও নিদর্শনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।