প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

চারদিনের চীন সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় দ্বিপাক্ষিক বৈঠকসহ তিনি অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন।