বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করেন নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।