ঝিনাইদহের বিভিন্ন গ্রামে বজ্রপাতে মারা যাওয়া কৃষকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে এসব পরিবারকে মানবিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার উত্তর ভবানীপুর ও পশ্চিম বিষয়খালি গ্রামে সহায়তা পৌঁছে দেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।