গাইবান্ধার সাঘাটায় কালোবাজারে বিক্রি সময় ১৭ বস্তা ওএমএসের চালসহ এক ডিলারকে আটক করেছে স্থানীয় জনতা। আটক আফজাল হোসেন বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গতকাল দুপুরে বোনারপাড়া খাদ্যগুদাম থেকে চালগুলো উত্তোলন করেন তিনি। পরে বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।