ভোলার তজুমদ্দিনে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতরা হলেন আলাউদ্দিন (৪৮), শামীম
(২৩) ও রাকিব (৩০)।
পুলিশ জানায়, গতকাল উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কাজ চলছিল। এ সময় এক শ্রমিক ট্যাংকের ভেতরে যান। তিনি ফিরে না আসায় অন্য শ্রমিকরাও ট্যাংকের ভেতরে প্রবেশ করে আর ফিরে আসেননি।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।










