চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাদের দেখা করার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, মির্জা ফখরুলের নেতৃত্বে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।
সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।










