জেলার সিংড়া ও গুরুদাসপুর
উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ছয় ব্যবসায়ীকে দুই লাখ ৬৪ হাজার টাকা
জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সাড়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড়
ও ৩৪ হাজার লিটার চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে এই সব উপাদান ধ্বংস করা হয়।
ভেজাল বিরোধী অভিযানের
অভিযানের অংশ হিসেবে গুরুদাসপুর উপজেলার কুমারখালী এবং সিংড়ার চকবলরামপুর এলাকায় অভিযান
পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় ভেজাল গুড় তৈরির অপরাধে গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক আব্দুল হান্নান শেখকে দেড় লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
সিংড়ার চকবলরামপুর
এলাকায় সোহেল গুড় ভাণ্ডারের কারখানার মালিক সোহেল রানাকে ২০ হাজার, নুরুজ্জামান গুড়
ভাণ্ডারের নুরুজ্জামান ইসলামকে ৩৫ হাজার, আজহারুল গুড় ভাণ্ডারের আজহারুল ইসলামকে ২৫
হাজার, তৌফিকুল গুড় ভাণ্ডারের তৌফিকুল ইসলাম ১৫ হাজার এবং শাহিন গুড় ভাণ্ডারের মালিক
শাহাদাৎ হোসেন শাহিনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে র্যাব-৫
নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।










