খুলনার দৌলতপুর থেকে একটি ওয়ান শুটার, দুটি ১২ বোরের কার্তুজসহ বিপ্লব মীর (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া হোসেনশাহ রোডের কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন।