প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বিক্ষোভ করেছেন। গতকাল ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন কমিটির’ ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার সাত উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা আগামী ১২ মের আগে ছয় দফা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় ১৩ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সব জেলার শিক্ষকদের নিয়ে সমাবেশ করার ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।