গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদেম হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইদিলপুর গ্রামে সোলায়মানের বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক খাদেম হোসেন ইদিলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে খাদেম হোসেন প্রতিবেশী সোলায়মানের ইরি ধানের জমি থেকে ধান কাটতে যান। সেখান থেকে কিছু ধান ঝরিয়ে গবাদি পশুর জন্য নিয়ে আসেন। ধান মাড়াই করার জন্য মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান খাদেম হোসেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) তাজউদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।










