সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের কার্যালয়ে অবস্থান ও বিক্ষোভ করেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ ও নিয়োগ বৈষম্য বন্ধের দাবি জানান কর্মকর্তারা। তাদের ভাষ্য, বিসিএস ছাড়া কোনো স্বাস্থ্য ক্যাডার নিয়োগ করা যাবে না।










