সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তার ছেলে নাদিম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বোন ও অন্যান্য স্বজন দেশের বাইরে আছেন। তারা ফেরার পর ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।
ইনাম আহমেদ চৌধুরী প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি বিএনপি ছেড়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।










