ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির (ভার্চুয়াল) বক্তব্য রাখেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজকের ভোলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও ভোলা জেলার ইতিহাস গ্রন্থের লেখক মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিভিল সার্জন ডা. মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক প্রমুখ।