থাইল্যান্ড, নিউজিল্যান্ড, আরব আমিরাত ও অস্ট্রেলিয়া থেকে অ্যাভোকাডো আমদানি করে দেশের ছয়টি প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর জানিয়েছে, ৩ নভেম্বর থাইল্যান্ড থেকে ১১৮ কেজি অ্যাভোকাডো আমদানি করে আয়ান ট্রেড ইন্টারন্যাশনাল। একই প্রতিষ্ঠান ১০ নভেম্বর একই দেশ থেকে ৮৬ কেজি ও ১৭ নভেম্বর আরো ৫০ কেজি অ্যাভোকাডো আমদানি করে।
৫ নভেম্বর থাইল্যান্ড থেকে ৬৯ কেজি অ্যাভোকাডো আমদানি করে যাত্রাবাড়ীর এইচ ট্রেডার্স। প্রতিষ্ঠানটি ১৯ নভেম্বর একই দেশ থেকে ৩৪ কেজি ও ২৬ নভেম্বর আরো ৮৮ কেজি অ্যাভোকাডো আমদানি করে।
৬ নভেম্বর আরব আমিরাত থেকে ১৮০ কেজি অ্যাভোকাডো আমদানি করে ট্রান্সফর্ম সাপ্লাইয়ারস নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৩ নভেম্বর একই দেশ থেকে ২১০ কেজি, ২০ নভেম্বর ১৬০ কেজি ও ২৭ নভেম্বর আরো ২০০ কেজি অ্যাভোকাডো আমদানি করে।
৬ নভেম্বর থাইল্যান্ড থেকে ১৮২ কেজি আমদানি করে মেসার্স শ্যামস ট্রেড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি ১৪ নভেম্বর একই দেশ থেকে ১৯৬ কেজি, ১৩ নভেম্বর ৬৮ কেজি ও ২৭ নভেম্বর আরো ২৩৯ কেজি অ্যাভোকাডো আমদানি করে।
৭ নভেম্বর থাইল্যান্ড থেকে ১০৫ কেজি অ্যাভোকাডো আমদানি করে এসকেএমআর কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। একই দেশ থেকে প্রতিষ্ঠানটি ১৪ নভেম্বর ২০০ কেজি, ২১ নভেম্বর ১৮৬ কেজি ও ২৮ নভেম্বর ১৯২ কেজি অ্যাভোকাডো আমদানি করে।
৭ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে ৩৫০ কেজি অ্যাভোকাডো আমদানি করে গুলশানের ফ্রেশকো ডিস্ট্রিবিউশন। ২০ নভেম্বর একই থেকে আরো ৪০০ কেজি অ্যাভোকাডো আমদানি করে প্রতিষ্ঠানটি।
১১ নভেম্বর নিউজিল্যান্ড থেকে ২৪৫ কেজি অ্যাভোকাডো আমদানি করে ভিজিলেন্স এক্সপ্রেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ২৫ নভেম্বর একই দেশ থেকে আরো ১৭৫ কেজি অ্যাভোকাডো আমদানি করে প্রতিষ্ঠানটি।










