গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ। শনিবার রাত ১০টায় গাইবান্ধা জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারসহ অটোভ্যানটি জব্দ করা হয়। স্থানীয়রা জানান, সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবাহী অটোভ্যানটি আটক করে কৃষি অফিসে খবর দেন। খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা রাসায়নিক সারসহ অটোভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখেন।
সার জব্দ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ।
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ।










