দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী প্রকাশ কিং আলী ও পাঁচলাইশ থানা বিএনপির গবেষণা সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টুকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী প্রকাশ কিং আলী ও পাঁচলাইশ থানর বিএনপির গবেষণা সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।