প্রথমবারের মতো সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি ৭০ টন বোলার্ড পুল টাগ বোট তৈরি করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এ টাগ বোট পায়রা বন্দরে মাদার ভেসেল নিয়ন্ত্রণ ও পরিচালনাসহ অগ্নিনির্বাপক এবং দুর্ঘটনাকালীন ব্যবহূত হবে।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ জানান, টাগ বোটটির দৈর্ঘ্য ৩৭ দশমিক ৭০ মিটার, প্রস্থ ১১ মিটার। এটির গতি ১২ নটিক্যাল মাইল। এটির বিশেষত্ব হচ্ছে প্রয়োজনে তাকে যেকোনো দিকে মুভ করানো যায়। এতে নেভিগেশন কমিউনিকেশন ইকুইপমেন্ট, ১ হাজার ৮৩৮ কিলোওয়াটের দুটি মেইন ইঞ্জিন, অ্যাজিমুথ স্টার্ন ড্রাইভ প্রোপালশন, ডেক ক্রেন, রেসকিউ বোট, এক্সটারনাল ফায়ার ফাইটিং সিস্টেম সুবিধা থাকবে।










