ঝালকাঠির শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র ও পিছিয়ে পড়া নারীদের সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। ২০২৪-২৫ অর্থবছরের এডিবি প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ, ক্রীড়াসামগ্রী, পিছিয়ে পড়া নারীদের মাঝে সেলাই মেশিন ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।