লক্ষ্মীপুরে আইসিটি প্রোগ্রামিং ও ল্যাঙ্গুয়েজবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। কর্মশালা শেষে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ দেয়া হয়।