হরিজনসহ প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক ও ভূমি অধিকার নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। ‘জাতি-ধর্ম-বর্ণ ও পেশার বিভেদে মানুষের মর্যাদা নির্ধারণের সংস্কৃতি অসাংবিধানিক’ প্রতিপাদ্যে গতকাল দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি আয়োজন করে সুশীল প্রকল্পের গাইবান্ধা সিএসও হাব। বক্তারা বলেন, হরিজন ও দলিত জনগোষ্ঠী এখনো সামাজিক এবং পেশাগতভাবে বৈষম্যের শিকার। হোটেল-রেস্তোরাঁ ও বিভিন্ন স্থানে প্রবেশ এবং খাবার গ্রহণের ক্ষেত্রে তাদের প্রতি যে বৈষম্য করা হয়, তা মানবাধিকার পরিপন্থী।
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
হরিজনসহ প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক ও ভূমি অধিকার নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।
হরিজনসহ প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক ও ভূমি অধিকার নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।










