খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় খুলনা টেক্সটাইল মিলের ২৫ একর জমিতে পিপিপির আওতায় বিনিয়োগের বিষয়ে অংশীজনদের পরামর্শবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনা মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

কর্মশালায় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) মহাপরিচালক প্রণব কুমার ঘোষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মেরাজুল ইসলাম, পিপিপিএর পিপিপি বিশেষজ্ঞ মহাপরিচালক মো. আবুল বাশার,  বিটিএমসির প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেনসহ খুলনা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন খাতের শতাধিক উদ্যোক্তা, শিক্ষাবিদ অংশ নেন।