ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ও নির্বাচনসংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিচ্ছিন্ন বিশৃঙ্খলা থাকলেও দেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।’

বিবৃতিতে তিনি নির্বাচনে বিজয়ী সব প্রার্থী ও রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জনতার প্রতি যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা রক্ষা করতে হবে।’ জনগণের প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান তিনি।