খুলনার কয়রায় ১৬ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কয়রা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কয়রা গ্রামের মৃত মেছের গাজীর ছেলে রাজু হোসেন (৩৫) ও দেয়াড়া গ্রামের আব্দুল হালিম ফকিরের ছেলে মো. রোকনুজ্জামান (২৩)। কয়রা কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের ১৬ কেজি মাংসসহ রাজু ও রোকনুজ্জামানকে আটক করা হয়েছে।










