নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) এ দুই দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল লতিফ মোহাম্মদ মাসুদ জানায়, সকাল ১১টার দিকে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় মাক্রোবাসের চাপায় হানিফ আলী নামে এক শ্রমিক নিহত হন।
একই সময় সদর উপজেলার আহমেদপুর চক তেবাড়িয়া এলাকায় ট্যাংকলড়ির ধাক্কায় পারুল বেগম নামে আরেক নারী নিহত হন। আহত হন ভ্যানচালকসহ চারজন। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।










