চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিচ্ছে। তবে হিমেল হাওয়ায় স্বাভাবিক কর্মজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

তিনি আরো জানান,গত ২০ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল ২৫ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

এ জেলায় তাপমাত্রা আরো কমার সম্ভবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।