বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) উপসচিব আফছানা বিলকিসের স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।
এ সার্চ কমিটিতে আহ্ববায়ক হিসেবে আছেন সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটিওর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। সদস্য হিসেবে আছেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট মোস্তফা কামাল মুজেরি এবং বাংলাদেশ ব্যাংক বোর্ডের পরিচালক নজরুল হুদা।
সার্চ কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস।
গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা শুরু হয়। গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং চার ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তারা।
গত শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। গতকাল রোববার (১১ আগস্ট) গভর্নর শূন্য ছিল কেন্দ্রীয় ব্যাংক।










