নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এবার অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপে ৬ হাজার ৭৬৫ ভোটার ৫৩ পরিচালক প্রার্থীর মধ্যে ১৮ জনকে নির্বাচিত করবে।

গতকাল চিটাগাং চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন, চেম্বার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করে প্রতিটি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা তা তদারক করেন।