প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। ছয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে দলগুলোর সঙ্গে সেদিন থেকে সংলাপ শুরু হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে, সে রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সঙ্গে ডায়ালগ শুরু হবে।