ঝালকাঠিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭০ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার আহতদের প্রত্যেককে ১ লাখ টাকার চেক তুলে দেন।