চলতি বছরের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।

বিবিএসের সর্বশেষ তথ্য মতে, জানুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতি ২ দশমিক ২ শতাংশ কমে ১০ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং নভেম্বরে ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।

খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি জানুয়ারিতে শূন্য দশমিক ৯৫ শতাংশ কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমে এসেছে।

এদিকে জানুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬ শতাংশ।