নওগাঁয় গণভোটের পক্ষে প্রচারণার উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে শহরের মুক্তির মোড় জুলাই স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন শিল্পী। জেলা গণভোট প্রচারণা কমিটি এ আয়োজন করে। পরে শহরের বিভিন্ন পয়েন্টে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেন তারা। ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে জুলাই যোদ্ধা সংসদের তৈরি লিফলেটও বিতরণ করা হয় ভোটারদের মাঝে।