আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ (সোমবার) সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক এ সভায় তিন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত আছেন।

আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা আয়োজিত হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনটিএমসি, র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির প্রতিনিধি/ মহাপরিচালকরা উপস্থিত রয়েছেন।