গাইবান্ধায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ গতকাল পৌর পার্কের বিজয়স্তম্ভ চত্বরে এ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন করেন। গণপূর্ত বিভাগ এটি নির্মাণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।