খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকালে খুলনা-যশোর সড়কের দৌলতপুর মিনাক্ষী মোড় এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল মুসাব্বির খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর জোনের সহকারী কমিশনারের দেহরক্ষী ছিলেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে মিনাক্ষী হল এলাকায় একটি ট্রাক মুসাব্বিরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে চালকের সহকারীকে।