দুই দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইট রাত ১০টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পার্শ্ব বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।















