গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় কয়েকজন গুরুতর আহত হন। এরপর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই অভিযান শুরু করা হচ্ছে। শুধু গাজীপুরই নয়, সারাদেশে এটি পরিচালিত হবে। অভিযানের বিষয়ে আরো বিস্তারিত তথ্য আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।










