সিলেট টেস্টে আজ শুক্রবার দ্বিতীয় দিন হাসান মাহমুদের বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪৬ রানে অলআউট করার পর নিজেরাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর দলকে টানছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। দুজনের দৃঢ়তায় ৩৩ ওভারশেষে দলের সংগ্রহ ছিল ৬৮/৩। হৃদয় ২৩ ও মুশফিক ১৩ রানে ব্যাট করছিলেন।
এর আগে আজ সকালে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় দিন আরো ৩৬.৪ ওভার ব্যাট করে বোর্ডে ১২১ রান যোগ করতে সমর্থ হয় ক্যারিবীয়রা। হাসান ৯০ রানে ৬ উইকেট নেন। সকালে পতন হওয়া ৬ উইকেটে ৪টিই নেন হাসান, বাকি দুটি শিকার করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
এরপর ব্যাটিংয়ে নেমে ১০ ওভারের মধ্যে নাঈম হাসান (৬) ও তানজিদ হাসান তামিমকে (১৬) হারায় বাংলাদেশ। দলীয় ৫১ রানে বিদায় নেন অধিনায়ক নাজুমল হোসেন শান্ত।










