সুন্দরবনের খুলনা রেঞ্জের খাসিটানা বন টহল ফাঁড়ির কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ দুটি নৌকা জব্দ করেছেন। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেডএম হাছানুর রহমান বলেন, ‘‌গতকাল ভোর ৫টার দিকে কয়রা উপজেলার খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সুন্দরবনে অভিযান চালানো হয়। এ সময় মুড়ুলিখাল এলাকা থেকে হরিণের ১৫০ কেজি মাংস, হরিণ ধরার ফাঁদ ও দুটি নৌকা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়।’

সহকারী বন সংরক্ষক বলেন, ‘‌এ ব্যাপারে বন্য প্রাণী নিধন আইনে মামলা হয়েছে।’