সফররত মানবাধিকার রাষ্ট্রদূত ও জেনেভায় ব্রিটিশ সরকারের উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্সের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৩০ মিনিটে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।