গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অন্য দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।