গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিন টন খনিজ কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়।
চট্টগ্রামে চোরাই কয়লাসহ দুটি কাঠের নৌকা জব্দ
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট-সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তিন টন খনিজ কয়লাসহ দুটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট-সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তিন টন খনিজ কয়লাসহ দুটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।










