দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আাসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আজ রোববার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ইউএনপির প্রশংসা করেন। আগামী দিনগুলোয় এ সহযোগিতা আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনী ২০২৬-২০৩০ সাল মেয়াদি কর্মকৌশল প্রণয়ন করছে। এছাড়া ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনায় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন জনিত ইকোসিস্টেমের সঙ্গে জনগোষ্ঠীকে খাপ খাইয়ে নিতে ইউএনডিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে বলে মন্ত্রীকে জানান।
মন্ত্রী মানুষের জীবন মান উন্নয়ন, প্রকৃতিক দুর্যোগে ক্ষতি লাঘবে আরো বিস্তৃত কার্যক্রম গ্রহণ করার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান।
এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয় ও ইউএনডিপি কর্মকর্তারা ছিলেন।










