শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৩ বছর পূর্ণ করে ৩৪ বছরে পদার্পণ করল। দিবসটি উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর হাদী চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।