গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্লিনিক ভাংচুর করা হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে ওই ক্লিনিকে ভর্তি হন পারভীন আক্তার পারুল বেগম (২৫)। অস্ত্রোপচারের পর তিনি ও নবজাতক মারা যায়।