চীনের প্রস্তাবিত ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শহরের ডিবি রোডে ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বানে এক কিলোমিটারজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।