লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসাছাত্র কামরুল ইসলাম শুভকে (১৩) হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার সামনে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে নিহত শুভর মা রেখা আক্তার, চাচা ব্যবসায়ী লিটন গাজী, দুবাইপ্রবাসী জামাল হোসেন, হাবিবুর রহমান ও আনোয়ার হোসেনসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সিআইডির পরিদর্শক মীর কাশেম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যা ঘটনা প্রমাণিত হয়নি। বাদী পক্ষও আমাদেরকে সাক্ষী দিয়ে কোনো সহযোগিতা করছে না। শিগগিরই আমরা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেব।’