খুলনায় বিএনপির এক হাজার ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিএনপি-পুলিশ সংঘর্ষের সূত্র ধরে গতকাল শুক্রবার (১৯ মে) দিবাগত রাতে খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন।

গতকাল বিকেলে সমাবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ আহত হন ২০ জন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত পরিচয় বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে