গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সোহানুর রহমান আজমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।