গাইবান্ধায় শুরু হয়েছে কুদ্দুস আলমের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’। পৌরপার্কের বিজয়স্তম্ভ প্রাঙ্গণে গতকাল বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী ড. শহিদুল আলম। সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা এ প্রদর্শনীর আয়োজন করে। উদীচী শিল্পীগোষ্ঠী ও সাঁওতালদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রদর্শনীতে কুদ্দুস আলমের তোলা নদী এলাকা ও চরাঞ্চলের মানুষের যাপিত জীবনের দেড় শতাধিক ছবি স্থান পায়।
গাইবান্ধায় তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
গাইবান্ধায় শুরু হয়েছে কুদ্দুস আলমের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’।
গাইবান্ধায় শুরু হয়েছে কুদ্দুস আলমের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’।










